মঙ্গলবার, জুলাই 28, 2026
বাড়ি সর্বশেষ মুলাদীতে অন্যের ফলবান গাছ কেটে ফেললো প্রভাবশালী রাসেল নলী

মুলাদীতে অন্যের ফলবান গাছ কেটে ফেললো প্রভাবশালী রাসেল নলী

0
141

মুলাদী প্রতিনিধি


বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বাটামটারা গ্রামের নিরীহ ছেন্টু সরদারের বাগানের ফলবান সুপারী, আমড়া, ও কলাগাছ জোর করে কর্তন করেছে প্রভাবশালী রাসেল নলী।

জানাজায় পূর্ব শত্রুতার জের ধরে রাসেল নলী বহুদিন ধরে ছেন্টু সরদার গংদের নানানভাবে হয়রান করে আসছিলো। এলাকায় রাসেল নলীর প্রভাব থাকায় পরিবার ও জানমালের কথা চিন্তা করে তার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেয়নি ছেন্টু সরদার। এরই সুযোগ নিয়ে রাসেল নলী তার পিতা হাবিব নলীর উপস্থিতিতে ছেন্টু সরদারের গাছ জোড়পূর্বক কর্তন করে।

ছেন্টু সরদার এই ন্যাক্কারজনক ঘটনার সুবিচার পাওয়ার জন্য বোয়ালিয়া পুলিশ ফাড়িতে অভিযোগ করে করবেন বলে জানিয়েছেন। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক ছেন্টু সরদারকে সুবিচার পাইয়ে দিবেন বলে আশা ব্যাক্ত করেন ছেন্টু সরদার।

এবিষয়ে রাসেল নলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সত্য নয়, তিনি এমন কোনো কাজ করেননি বলে দাবি করেন।