মঙ্গলবার, জুলাই 28, 2026
বাড়ি সর্বশেষ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হাওলাদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হাওলাদার

0
202

মোঃ সোলাইমান


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাকির হাওলাদার। তিনি ইতালির রেজনে কোম্পানির বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি।


চেয়ারম্যান পদপ্রার্থী হলেও তিনি দীর্ঘদিন ধরে এলাকার অবকাঠামো, পরিবহন পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা জোরদারসহ যুব, নারী ও প্রবীনদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


সফিপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তর করতে তিনি নিরলসভাবে কাজ করছেন এবং এলাকার গরীব-দুখি মানুষের ভরসার প্রতীক হয়ে দারিয়েছেন।

এলাকার সাধারণ মানুষ জানায়, মোঃ জাকির হাওলাদার নির্বাচনী প্রার্থী হওয়ার আগে থেকেই সর্বদা সাধারণ মানুষের সুখ-দুখে তাদের সঙ্গী ছিলেন। এলাকার যে কোন উন্নয়ন কাজ কিংবা গরীব-দুখিদের সাহায্যের প্রয়োজন হলেই তিনি উদার মনে সবার আগে এগিয়ে আসেন।

জানাগেছে, সাধারণ মানুষের আস্থাভাজন হওয়ায় তার প্রতি সকলের আস্থা রয়েছে এবং এলাকার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করতে আগ্রহী হয়ে আছে।

এবিষয়ে মোঃ জাকির হোসেন প্রতিনিধিকে জানান, আমি এই এলাকার সন্তান, এলাকার মানুষের সুখ-দুখে তাদের পাশে থেকে নিজেকে তাদের একজন করে রাখতে চাই। আমি সফিপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।

জনগনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকলে এবং চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হতে পারলে এলাকার উন্নয়নে আরোও ভূমিকা রাখতে পারার আশা ব্যাক্ত করেন মোঃ জাকির হাওলাদার।