শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
বাড়ি সর্বশেষ মুলাদীর চর বাটামারায় বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মাদকসহ গ্রেফতার ১

মুলাদীর চর বাটামারায় বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মাদকসহ গ্রেফতার ১

0
90

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
জেলার মুলাদী থানাধীন বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মাহাবুবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এএসআই (নিঃ) মোঃ সোহাগ হোসেন মোঃ সেলিম হাওলাদারের পুত্র মোঃ মিঠুন হাওলাদার (২০)-কে ৫ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে। এসময় তার এক সহযোগি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মিঠুন পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে পলাতক মোঃ হাকিম মাতুব্বারের পুত্র মোঃ হিমেল মাতুব্বার (২৬) তার কাছে ইয়াবা বিক্রি করেছে। এছাড়াও হিমেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছে।
এবিষয়ে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন পূর্ব সেলিমপুর সাকিনস্থ সেলিমপুর লঞ্চঘাট টার্মিনালের উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হইতেছে। এসময় তিনি সঙ্গীয় কনস্টেবল মোঃ রাকিবুল ইসলাম, মোঃ জুম্মান হাওলাদার ও এএসআই (নিঃ) মোঃ সোহাগ হোসেনের সহযোগীতায় মোঃ মিঠুন হাওলাদার (২০), পিতা-মোঃ সেলিম হাওলাদার, মাতা-রেবা বেগম, সাং-চর বাটামারা, ওয়ার্ড-০৭, থানা-মুলাদী, জেলা-বরিশাল-কে আটক করে তার কাছ থেকে লালচে রংয়ের ৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০.৫ (শূন্য দশমিক পাঁচ) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান ১,৫০০/- টাকা জব্দ করা হয়।
আটককালে উপস্থিত লোকজন জানান, মোঃ হিমেল মাতুব্বার দীর্ঘদিন যাবৎ অবৈধ ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রাখিয়া বিক্রয় করিয়া আসিতেছে।
এবিষয়ে এসআই মোহাম্মদ মাহাবুব বলেন, অপরাধী যেই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং যারা এলাকায় মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এলাকার সচেতন ব্যাক্তিরা জানান, বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মাহাবুব-এর নেতৃত্বে তার পুলিশ টিম এলাকার জনসাধারনের জান-মালের হেফাজতে সর্বদা সজাগ থাকেন। তাদের এমন তৎপরতায় এলাকায় অপরাধ প্রবনতা কমে আসছে।