শনিবার, জুন 13, 2026
বাড়ি সর্বশেষ বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মাদকসহ আটক ১

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মাদকসহ আটক ১

0
74

মোঃ সোলায়মান (মুলাদী প্রতিনিধি)
মুলাদী (বরিশাল)-এর বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মাহাবুব ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে নিয়মিত অভিযানে জালালাবাত লক্ষীপুর সাকিনস্থ, পশ্চিম লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৮ পিচ ইয়াবাসহ একজনকে আটক করে। আটক মোঃ নাহিদ খান (৩০), জালালাবাত লক্ষীপুর নিবাসি নেয়াকত আলী খানের ছেলে বলে প্রতিনিধিকে জানায় বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ।
বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আরো জানান, আজ শুক্রবার ১২ জুন ২০২৬ইং বিকেলে আটক করে আসামিকে মুলাদী থানায় প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সনজিব, এসআই নজরুল, এসআই মোহাম্মদ মাহাবুব ও এএসআই আনোয়ার হোসেন ও এএসআঅই ওহেদুজ্জামান সহ ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্যরা বর্তমানে যেভাবে আইনশৃংঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে, সারাদেশে এভাবে পুলিশের দায়িত্ব পালন হলে দেশ থেকে অন্যায়-অনিয়ম দ্রুত নিয়ন্ত্রণে চলে আসতো।