মুলাদী প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন সফিপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা উজ্জল খান (২০)-এর স্ত্রী মীম (১৮) গত ০৬ জুন ২০২৬ইং তারিখ দিবাগত গভীর রাতে স্বামীর বাড়ি হইতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে গিয়েছে।
উজ্জল খান তার শশুরর বাড়ি গিয়ে মীমের পালানোর ঘটনা জানালে তারা পালিয়ে যাওয়ার বিষয়ে কোনো সহযোগিতা না করে উজ্জলকে বিভিন্ন হুমকি প্রদান করে।
নিরুপায় হয়ে উজ্জল মুলাদী থানায় গিয়ে মীমসহ ৫ (পাঁচ) জনকে বিবাদী করে অভিযোগ করেন।
তিনি আরো জানান, মীমের বাবা ছোবাহান তালুকদার উজ্জল পরিবার ও আত্বীয় স্বজনদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর পায়তারা করতেছে। যে কোন মুহুর্তে উজ্জলের পরিবারের জানমালের ক্ষয়ক্ষতিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির পায়তারা চালাচ্ছে।
স্থানীয় লোক নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে জানন, ঘটনার সূক্ষ তদন্ত হলে মীমের কু-কৃত্তির তথ্য প্রকাশ হতে পারে। যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন উজ্জল হোসেন ও তার পরিবারবর্গ।




