মোঃ সোলায়মান (মুলাদী প্রতিনিধি)
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন শ্রীমতি গ্রামের আবুল কাশেম আকন ওরফে লালু আকনের বাড়ী জামে মসজিদ উন্নয়ন না হওয়ায় মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ ইবাদাত হোসেন (অপু)’র সাহিত মনোমালিন্ন হলে অপু বরিশাল সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতে মনিরুজ্জামান খানসহ ৪ জনকে বিবাদী করে মামলা করে যার নং-৫১২৬/২০২৬ (মুলাদী)। এতে বিবাদী পক্ষ বাদীর প্রতি ক্ষীপ্ত হলে বাদী ইবাদন হোসেন অপু আকন বরিশাল বিজ্ঞ এক্সকিউটিভ ম্যাজিস্টেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারা ও উপপরিচালক দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল মামলা করেন মামলার কপিতে বিস্তারিত উল্লেখ আছে বলে আমাদের প্রতিনিধিকে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান।
তিনি আরো বলেন, যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টির মাধ্যমে মামলাগুলির উল্লেখিত বিষয় সু-বিচার পাওয়ার জন্য অনুরোধসহ দাবি জানিয়েছেন। প্রতি পক্ষ মনিরুজ্জামান খান-এর সাথে মুঠোফোনে আলাপ করলে ভিন্নমত প্রকাশ করেন।
স্থানীয় মহিলা ইউপি সদস্য বেনু বেগম সাংবাদিককে বলেন, বাদী বিবাদী উভয়ই তার আত্বীয়। স্থানীয়ভাবে মসজিদ কমিটি ও গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে শালিশ মিমাংসা বসানোর চেষ্ঠা চালাচ্ছেন।




