শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
বাড়ি জনতা বাণী বীর মুক্তিযোদ্ধার বাড়ির দরজায় আয়রন ব্রিজ নির্মাণ

বীর মুক্তিযোদ্ধার বাড়ির দরজায় আয়রন ব্রিজ নির্মাণ

0
617

এম এ গফুর মোল্লা / সোলাইমান

বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন সফিপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ড পশ্চিম বোয়ালিয়া গ্রামের মরহুম আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোকলেছুর রহমানের বাড়ির দরজায় আয়রন ব্রিজ আজ নির্মাণের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।

৩নং সফিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ খান সোহাগ প্রকল্পটি সম্পর্কে বলেন, তার নিরলস চেষ্টার ফলে ব্রিজটির কাজ নিতে সফল হন। আজ ব্রিজটির কাজ সম্পন্ন হওয়ায় তিনি উচ্ছাস প্রকাশ করেন।

ব্রিজটি হওয়ায় অত্র এলাকার হাজারো সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচলে উপকৃত হবে। তারা প্যানেল চেয়ারম্যান আলী আহমদ খান সোহাগ-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

এলাকাবাসী ব্রিজটি হওয়ায় এর উপকারভোগী হতে পেরে অত্যান্ত আনন্দিত।