শনিবার, অক্টোবর 31, 2026
বাড়ি সর্বশেষ অসহায় আছিয়া বেগমের ৫০ শতাংশ জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে পরিবার

অসহায় আছিয়া বেগমের ৫০ শতাংশ জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে পরিবার

0
39

মোঃ সোলাইমান, মুলাদী

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চর মালিয়া গ্রামের অসহায় আছিয়া বেগমের ৫০ শতাংশ জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে এলাকার একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

আছিয়া বেগম আমাদের প্রতিনিধিকে জানান, এলাকার প্রভাবশালী একটি মহল তাঁর মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছে। এতে তিনি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে জমির সুষ্ঠু সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।