
সোলাইমান, মুলাদী
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন পূর্ব ষোলভর গ্রামের নেছার উদ্দিন আকনের পৌত্রিক ও দালীলকৃত জমিতে জোর করে দালান নির্মান করিতেছে একই বাড়ীর কুদ্দুস আকনের ছেলে সাদ্দম হোসেন (মানিক)।
এছাড়াও নাল জমি হইতে জোর করে ধান কেঁটে নিয়েছে এবং একলক্ষ বিশ হাজার টাকার গাছ বিক্রি করে নিয়েছে। এবিষয়ে নেছার আকন মুলাদীর বোয়ালিয়া পুলিশ ফাঁড়িতে বিস্তারিত বিষয় উল্লেখ করে অভিযোগ করিলে পুলিশ সরেজমিনে গিয়ে দ্বন্দকৃত জমিতে কাজ বন্ধ রাখতে বলেন এবং উভয় পক্ষকে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বসিয়া উভয়ের কাগজ-পত্রের সত্যতা যাচাই করে যে সিদ্ধান্ত দিবেন তাহা উভয় পক্ষকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করে আসেন বলে আমাদের প্রতিনিধিকে জানান নেছার উদ্দিন আকন।
প্রতিপক্ষ সাদ্দাম হোসেন (মানিক) আকন মোবাইল ফোনে আমাদের প্রতিনিধিকে বলেন, নেছার আকনের দেওয়া অভিযোগ সত্য নয়।
স্থানীয় লোক নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তাদের দুই পক্ষের মধ্যে পুরোনো দ্বন্দ আছে। যথাযথ কর্তৃপক্ষের সঠিক তদন্ত হলে সত্যতা প্রকাশ পাবে।




